ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু

ads

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে দুজন, ময়মনসিংহে একজন ও সিলেটে একজন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৭ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা ১৩ হাজার ৪৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৮ শিশু, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪০৯ জন।


১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে আট হাজার ৯১০ শিশু। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ছয় হাজার ৬০৯ জন।  গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ শিশুর। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৪ শিশুর।

ads
ads
ads

Our Facebook Page